প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং এগুলো বহন করার অভিযোগে দুজনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় র্যা ব সদস্যরা ওই অভিযান পরিচালনা করেন। এ সময় ফেনসিডিলের বোতল বহন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজন হলেন শিবগঞ্জ উপজেলার বহরম হঠাৎপাড়া এলাকার খইবুর রহমান (৩৯) ও ওহেদুর ইসলাম (২৮)। র্যা ব-৫-এর সদস্যরা দাবি করেন, আটক হওয়া দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন।