মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসা করার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ক্লাবগঞ্জ বাজার থেকে বিশ্বনাথ রায় (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে র্যা বের সদস্যরা ওই বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি উপজেলার মল্লিকাদহ গ্রামে। র্যা ব-১৩ নীলফামারী ক্যাম্পের উপপরিদর্শক মোজাম্মেল হোসেনের ভাষ্যমতে, ১০০টি ইয়াবাসহ বিশ্বনাথ রায় বুধবার রাত সাড়ে আটটার দিকে ক্লাবগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই রাতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে দেবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি|