মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে র‌্যাব ১৩-এর সদস্যরা অভিযান চালিয়ে শহরের মির্জাপুর কালুর মোড় প্রফেসর পাড়ার নারায়ণ চন্দ্র মিশ্র এবং গুলজার হোসেনের বাড়ি থেকে ১ হাজার ৪১২ বোতল ফেনসিডিল এবং ৩৫০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার এ অভিযান চালানো হয়। নারায়ণ মিশ্রের বাড়িতে র্যা বের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকের ছেলে সুশান্ত মিশ্র (৩০) ও জয়ন্ত মিশ্র (৩৩) এবং স্থানীয় বিনয় চক্রবর্তীর ছেলে সাধন চক্রবর্তী (২০) পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। একই সময় র্যা বের অপর একটি দল স্থানীয় গুলজার হোসেনের বাড়ি থেকে মাহবুব হোসেন চৌধুরী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। র‌্যাব ১৩ ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ বলেন, আটক ব্যক্তিদের জব্দ করা মাদকদ্রব্যসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর অফিস|