মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজার থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে ২৯০টি ইয়ারা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যা ব সদস্যরা। গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে র্যা ব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিকের নেতৃত্বে র্যা ব সদস্যরা কোমরপুর বাজারে অভিযান চালান। এ সময় উল্লেখিত পরিমাণ ইয়ারা বড়িসহ মামুন সরদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়ারা বড়ির মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী পলাশবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের গফুর সরদারের ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, এই ঘটনায় মামুন সরদারের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।