মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত আবদুল আলীম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান এ রায় দেন। থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, সকালে মাদকদ্রব্য বিক্রির সময় উপজেলার মণ্ডলপাড়া থেকে আলীমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ইউএনও কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ওই শাস্তি দেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি