মাদক ব্যবসার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তবারিপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা বিল্লাল শেখের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চিঠি দিয়েছেন গ্রামবাসী। স্থানীয় লোকজন অভিযোগ করেন, বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছেন। প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার বিল্লালের সহযোগীরা কয়েকজন প্রতিবেশীকে মারধর করেন। এ বিষয়ে জানতে বিল্লাল শেখের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ধরেননি। ইউএনও ইকবাল আখতার গতকাল শনিবার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।