মাদক ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর মরকুন পশ্চিম মিরেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে মোবারক হোসেন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মোবারক হোসেন পশ্চিম মিরেরপাড়ার একটি বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে তিনি ইয়াবা বড়ি বিক্রি করতে যাচ্ছেন—এ তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫টি ইয়াবা বড়িসহ মোবারককে আটক করা হয়। টঙ্গী থানার এএসআই অজিত কুমার শাহ্ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।