মাদক ব্যবসায় জড়িত সন্দেহে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের তরুণীবাড়ি গ্রামের পুকুরপাড়া মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যক্তি হলেন তরুণীবাড়ি গ্রামের রেলগেট এলাকার নূর আলী (২৭), একই গ্রামের হিন্দুপাড়ার রমেশ চন্দ্র রায় (৫৫) ও জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য খাটুরিয়া গ্রামের মজিবুল ইসলাম (৩৫)।
নীলফামারী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস সুবাহান বলেন, এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নূর আলীর কাছ থেকে আনুমানিক পাঁচ গ্রাম ওজনের ২০ পুরিয়া হেরোইন, রমেশ চন্দ্র রায়ের কাছ থেকে ৪৪ পুরিয়া গাঁজা ও মজিবুল ইসলামের কাছ থেকে ১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে এসব মাদকের ব্যবসা করছিলেন।
নীলফামারী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ‘ওই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।