মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলা, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ী ও তার লোকজন গতকাল রোববার এক ব্যক্তি ও তঁার পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে আহত করেছে।
জামপুরের কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়নের বাসাবো গ্রামের গোলজার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। গত শনিবার কলতাপাড়া গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিন হোসেন তাঁর মাদক ব্যবসায় বাধা দেন। এ নিয়ে গতকাল গোলজার ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গতকাল আলাউদ্দিনের বাড়িতে হামলা চালায়। তারা আলাউদ্দিন ও তাঁর স্ত্রী রাবেয়া খাতুন, মেয়ে উম্মে হানী, ছেলে সাখাওয়াত হোসেনসহ সাতজনকে কুপিয়ে আহত করে।