মাদক ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব-১। এ সময় তাঁর কাছ থেকে বিদেশি বিয়ার ও বিয়ার বিক্রির টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বান্ধা গ্রামের রুবেল মিয়া (২৫)। গতকাল বুধবার দুপুরে রুবেলকে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়েছে। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক আবদুল বারেক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি|