মাদক ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছি উচ্চবিদ্যালয় মাঠ থেকে গতকাল শুক্রবার বিকেলে ইয়াবাসহ বাবু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। তিনি একজন মাদক ব্যবসায়ী বলে র্যা ব-১৩ গাইবান্ধা ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক জানান। গ্রেপ্তার হওয়া বাবু উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবদুল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছিলেন বলে র্যা ব সূত্রে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৯০ পিস ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে। গতকালই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।