মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছে থাকা ১ হাজার ১৯ পিস ইয়াবা বড়ি, ৫১০ গ্রাম গাঁজা, ১৮৩ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গত সোমবার ও গত বুধবার রাজধানীর মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা, ডিবি দক্ষিণ ও ডিবি পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।