প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা থানার পুলিশ গত রোববার রাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তির নাম বাহাদুর রহমান (২৬)। তিনি উপজেলার মচমইল গ্রামের সেফাতুল্যার ছেলে। চারজন প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাতে মাদক ব্যবসায়ী বাহাদুর একজন মাদকসেবীর কাছে হেরোইন বিক্রির জন্য মচমইল বাজারে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আগ থেকে ওত পেতে থাকা পুলিশ তাঁকে আটক করে। গতকাল সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।