মাদক ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহারে আতাউর রহমান (৩২) ও নুর আলম (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে ১০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে দোহার থানা-পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার লটাখোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুজনই উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা। দোহার থানার উপপরিদর্শক আশ্রাফুল্লাহ জানান, লটাখোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বেচা-কেনার সময় দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।