মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় ২ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব-৬ খুলনার জেসিও ইউছুফ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় এ ব্যাপারে মামলা করেন। গ্রেপ্তার মফিজুল ইসলাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাকড়া গ্রামের আবদুস সামাদ মোড়লের ছেলে। লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, র্যাবের একটি দল বুধবার রাতে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের আজিজুর রহমানের বাড়ির সামনে থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।