মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা থানা-পুলিশ ৪৮ বোতল নেশাজাতীয় অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যবসায়ীর নাম শওকত জামিল (৩০)।
থানার সহকারী উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, গতকাল শুক্রবার সকালে পুলিশ মোহনগঞ্জ বাজার এলাকা থেকে শওকত জামিলকে আটক করে। পরে তাঁর কাছ থেকে ওই অ্যালকোহল উদ্ধার করা হয়। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।