প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার পশ্চিমগাঁও ও রূপগঞ্জ বেপারিপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মালেক বেপারি (৩২) ও বাচ্চু মিয়াকে (৫০) গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম জানান, খবর পেয়ে গতকাল অভিযান চালিয়ে ২০টি ইয়াবা বড়িসহ মালেক এবং ২০ লিটার চোলাই মদসহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।