মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে গত বুধবার ২৪ কেজি গাঁজাসহ লাভলু শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি ইসলামপুর পৌর শহরের নটাকান্দা গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লাভলু শেখ ওই এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করছিলেন। ইসলামপুর থানার পুলিশ রাত সাড়ে ১২টার দিকে লাভলুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ইসলামপুর থানার ওসি দ্বিন-ই-আলম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাভলু শেখের বিরুদ্ধে মামলা হয়েছে। জামালপুর প্রতিনিধি|