মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নগলগড়িয়া গ্রাম থেকে মাদক ও দেশীয় অস্ত্রসহ বাচ্চু ওরফে পাগলা বাচ্চু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার নলগড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে বাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাচ্চুর বাড়িতে তল্লাশি করে রান্নাঘর থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা, ৪৮ বোতল ভারতীয় মদ এবং দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, বাচ্চুর বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি|