মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গত বুধবার রাতে দৌলতদিয়া ঘাট এলাকায় পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় মজিদ শেখের পাড়ার আবুল কালাম আজাদ (৫০), শাহাদত মেম্বার পাড়ার মজনু সরদার (২১) ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি এলাকার আবদুর রাজ্জাক বিশ্বাস (৫০)। তাঁদের কাছ থেকে ইয়াবার বেশ কিছু বড়ি উদ্ধার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি এস এম শাহজালাল বলেন, তাঁদের বিরুদ্ধে রাতেই থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|