মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার লাবসা এলাকা থেকে ছয় হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। গতকাল শনিবার ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা ইউনিয়নের মাইচম্পার দরগাহ মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন ইবাদুল ইসলাম (৩৫) ও আজিজুল গাজী (২৫)। ইবাদুল সাতক্ষীরা সদর উপজেলার দারবাস্তিয়া গ্রামের এবং আজিজুল শহরের রসুলপুর গ্রামের বাসিন্দা। সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ট্রাকের চালকের বসার স্থানে বিশেষভাবে রাখা ইয়াবা বড়িসহ ট্রাকটি জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ইবাদুল ইসলাম ও ট্রাকচালক আজিজুলকে গ্রেপ্তার করা হয়।