মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আবদুর রউফ (৩৫) নামের এক ব্যক্তিকে ইয়াবা বড়ির ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে বেড়বাড়ি বাজার এলাকা থেকে তাঁকে ধরা হয়। এ সময় পুলিশ তাঁর শরীর তল্লাশি করে ৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। আবদুর রউফ যাদবপুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, আবদুর রউফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় তাঁকে হাতেনাতে ধরা হয়।