মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর থানা ও কামতাল তদন্তকেন্দ্রের পুলিশ গত মঙ্গলবার রাতে সন্দেহভাজন দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাঁদের কাছ থেকে ২৮টি ইয়াবা বড়ি উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার সোনাকান্দা পানির ট্যাংক
এলাকার দেলোয়ার মিয়ার ছেলে সানোয়ার (১৭) ও বাগদোবাড়িয়া এলাকার আ. মালেক মিয়ার ছেলে রুবেল (২৫)। বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাঁদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।