মাদক ব্যবসায়ীদের হামলায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় পুলিশিং কমিটির এক সদস্যকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ব্যক্তির নাম ইব্রাহিম গাজী (২৬)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার টেংরা গ্রামের বাসিন্দা ও বাঁশদাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্য। ইব্রাহিম গাজী জানান, বাঁশদাহ গ্রামের ইমাম হোসেন ও কুলিয়াডাঙ্গা গ্রামের নূরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছিলেন। সম্প্রতি এলাকায় মাদক বেচাকেনায় বাধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে তাঁর ওপর হামলা করা হয়েছে।