মাদক ব্যবসায়ীর গুলিতে আহত তিন পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়া থানার শেলটেক এলাকায় মাদক ব্যবসায়ীর গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঘুন্ডিঘোর শেলটেক গলির একটি বাসায় অভিযানে গেলে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ী। মাদকবিরোধী ওই অভিযানে অংশ নেওয়া গেন্ডারিয়া থানার দুই উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাঁদের স্থানীয় আজগর আলী হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) শিউলি রানি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে আহত তিন পুলিশ সদস্যদের নাম জানাতে পারেননি তিনি।