মাদক ব্যবসায়ীর ছয় মাস কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত মাদক বেচাকেনার অপরাধে কাউছার রহমান (২৫) নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। তাঁর বাড়ি পৌর শহরের বলারদিয়ার গ্রামে। পুলিশ জানায়, পুলিশ গতকাল বিকেল তিনটায় শহরের আলতা সিনেমা হলের সামনে থেকে ২৫ গ্রাম গাঁজাসহ কাউছারকে গ্রেপ্তার করে। পরে তাঁকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফিরোজ আল মামুনের কার্যালয়ে হাজির করা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাউছারকে কারাদণ্ড দেন। নির্বাহী হাকিম ফিরোজ আল মামুন বলেন, কাউছারকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি