প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ১ লাখ ২৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধারের মামলায় এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। আসামি সৈয়দ কাশেমকে কারাগারে পাঠানো হয়। সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৪ সালের ২ অক্টোবর পাঁচলাইশ হিলভিউ হাউজিং এলাকায় ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে ১ লাখ ২৮ হাজার ইয়াবাসহ কাশেমকে গ্রেপ্তার করে র্যা ব-৭।