প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জুর খোলা এলাকার আমির হামজা ও আলমগীর এবং বন্দরের মদনপুরের চানপুর এলাকার দীপু। বন্দর থানার ওসি নজরুল ইসলাম দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে প্রথমে দীপুর বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ ক্যান বিয়ারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সোনারগাঁর কাঁচপুরের মঞ্জুর খোলা এলাকায় অভিযান চালিয়ে আমির হামজা ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের বাড়ি থেকে ৪৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।