মাদক রাখায় যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মাদক রাখার দায়ে মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেলে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ রায় দেন।

সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৫ সালের ৫ মার্চ জেলার হাটহাজারী থানার ফতেপুর গ্রামে আসামি মো. জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা করা হলে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।

আসামি জামিনে গিয়ে পলাতক আছেন।