মাদক সেবন করায় দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের অপরাধে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিনজনকে দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সন্ধ্যায় ইউএনও ইকবাল আখতার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। উপজেলার সরাই হাজিপুর গ্রামের মাসুদ সেখ ও ভুইয়াগাঁতী এলাকার সঞ্জিত মালাকারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং মধুপুর গ্রামের আরিফুল হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ভুইয়াগাঁতী এলাকায় মাদক সেবনের সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে দেয়।