মাদক সেবনে বাধা দেওয়ায় মা ও স্ত্রীকে জখম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় মনির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি তাঁর মা ও স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মনিরের মা মাসুদা বেগম (৫৫) ও স্ত্রী নাহিদা আক্তারকে (৩০) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাহিদা আক্তার বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি মাদক সেবন শুরু করেন। বাধা দিলে তিনি মারধর শুরু করেন। এ সময় তাঁর চিৎকার শুনে পাশের ঘর থেকে শাশুড়ি মাসুদা বেগম এগিয়ে আসেন। তাঁকেও লাঠি দিয়ে পেটান মনির।