মাদকদ্রব্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলা সদরের বাজারসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মদ তৈরির সরঞ্জামসহ নারায়ণ চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১-এর সদস্যরা। গত সোমবার রাত আটটার দিকে র্যাব মাছবাজারসংলগ্ন ইন্দ্রজিতের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে উপজেলা পরিষদের সুইপার নারায়ণ চন্দ্র দাসকে গ্রেপ্তার এবং ৫০০ লিটার চোলাই মদ, ৫১০ ক্যান বিয়ার, দুই লাখ ৪৫ হাজার টাকা, একটি স্টিলের ও একটি প্লাস্টিকের ড্রামসহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।