মাদকদ্রব্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি শহরের কলেজ গেট এলাকার মোহাম্মদপুর কলোনিতে গত সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইন ও ৩৮৫টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খাগড়াছড়ি কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাহাউদ্দিন জানান, খবর পেয়ে অধিদপ্তরের কর্মকর্তারা মোহাম্মদপুর কলোনির একটি বাড়িতে অভিযান চালান। এ সময় ওই বাড়িতে একটি শিশু ছাড়া কেউ ছিল না। বাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম হেরোইন ও ৩৮৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে বাড়ির মালিক রীনা বেগমের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।