মাদকদ্রব্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে অভিযান চালিয়ে গত শনিবার ফেনসিডিল, হেরোইন, ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের নায়েক সুবেদার জাহাবুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদমদীঘি থানায় একটি মামলা করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন চা-বাগান মহল্লার একটি বাড়িতে তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, ৭০৬টি নেশাজাতীয় ইনজেকশন, ৫৫ গ্রাম হেরোইন এবং একই এলাকার মিরাজুল ইসলামের নামের এক ব্যক্তির কাছ থেকে ৩৮ গ্রাম হেরোইন ও ৪৯০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের নামে মামলা করা হয়।