প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে মাদক ও মদ তৈরির সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা মাঠের পাশে ১৮ লিটার মদ, ১১৮ লিটার মদ তৈরির উপকরণ (ঝাওয়া) ও পাঁচটি ড্রাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মিনা, সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক উপস্থিত ছিলেন।