মাদকদ্রব্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সেক্টরে ৪৭ বিজিবির আয়োজনে এসব ধ্বংস করা হয়। মাদকদ্রব্যগুলো গত বছরের ১ সেপ্টেম্বর থেকে এ বছরের ৩১ জুলাই পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় অভিযান চালিয়ে জব্দ করে বিজিবি। এগুলোর মধ্যে রয়েছে বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, গরু মোটাতাজাকরণ বড়ি ও ইনজেকশন, সিগারেট, বিড়ি ও ইয়াবা বড়ি। কুষ্টিয়া অফিস