মাদকদ্রব্যসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় হেরোইনসহ মাদক বিক্রেতা আনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে আটটায় পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে। তাঁর বাড়ি দামুয়া গ্রামে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) এবাদ আলী মোল্লা বলেন, মাদকসেবীর কাছে বিক্রির সময় আনোয়ার হোসেনকে দুই গ্রাম হেরোইনসহ আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, আনোয়ার হোসেনের নামে মাদকদ্রব্য আইনে থানায় আরও ছয়টি মামলা রয়েছে।