মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব সূত্র জানায়, গত সোমবার রাতে ফেনী সদর উপজেলা দেবীপুর গ্রাম থেকে মো. বেলাল (৩৮) ও এনামুল হক (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, ছয় বোতল বিদেশি মদ, এক কেজি গাঁজা এবং মাদকদ্রব্য বিক্রির ছয় হাজার ৪৫৯ টাকা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা করা হয়েছে।র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর আহম্মেদ হোসেন মহিউদ্দিন মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।