মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার টঙ্গী, কালিয়াকৈর ও শ্রীপুর এলাকা থেকে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনি ও গতকাল রোববার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. মোকাররম, সাখাওয়াত হোসেন, জাহিদুল ইসলাম, মো. ওয়াসিম, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, রোকেয়া বেগম ও আবদুল মান্নান। শ্রীপুর, টঙ্গী ও কালিয়াকৈর থানার পুলিশ জানায়, এসব ঘটনায় ১৫০টি ইয়াবা, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩২০ পুরিয়া হেরোইন ও ৬০ লিটার চোলাই মদসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।