মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গতকাল সোমবার এক মাদক বিক্রেতা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের শোয়ার ঘর তল্লাশি করে পুলিশ তিন কেজি গাঁজা ও ৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে আটটায় উপজেলার একটি গ্রামে এক মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রীসহ তাঁকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।