প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে গতকাল সোমবার সকালে ৪০০ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজা, ৫০টি ইয়াবা বড়ি ও চার বোতল বিদেশি মদসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রেজাউল (৩৪), রিপন মিয়া (৩২), বিল্লাল হোসেন (২৪), আক্কাস শেখ (৩২) ও শাহিন (২০)। এঁদের সবার বাড়ি ফরিদপুরের বিভিন্ন উপজেলায়। এঁদের মধ্যে রেজাউল মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার জানিয়েছেন।