মাদকবিক্রেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে কানাইকান্দর গ্রামে গত শনিবার রাতে হেরোইন বিক্রির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আমেনা খাতুন (৩৮) আবদুল লতিফের স্ত্রী। মাদকদ্রব্য আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার দুপুরে আমেনাকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়। থানার ওসি খান এরফান বলেন, তাঁর কাছ থেকে উদ্ধার করা হেরোইনের মূল্য ছয় হাজার টাকা।