মাদকবিক্রেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বিক্রির সময় র্যাব-৮ ফরিদপুরের একটি দল আজাদ ব্যাপারী (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজাদ উপজেলার দক্ষিণ চর পাচুরিয়া গ্রামের বাসিন্দা। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন জানান, শনিবার স্থানীয় একটি মুদি দোকানের সামনে বিক্রির উদ্দেশ্যে ইয়াবার একটি চালান নিয়ে আজাদ অপেক্ষা করছেন বলে তাঁরা সংবাদ পান। পরে র্যাবের কয়েক সদস্য ক্রেতা সেজে ইয়াবা কিনতে গেলে বিষয়টি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাঁর প্যান্টের পকেটে থাকা দুটি পলিথিনে ৫০০ পিস ও হাতে থাকা টর্চলাইটের ভেতরে রাখা আরও ৪২ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গতকাল রোববার তাঁকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।