মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সকাল ছয়টা থেকে গতকাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ সম্পর্কে ডিএমপির অনলাইন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ ২৪ ঘণ্টার এই অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৯১৪টি ইয়াবা বড়ি, ৯৩০ গ্রাম গাঁজা, ৩৯ লিটার দেশি মদ, ৩ দশমিক ৭৫ লিটার বিদেশি মদ ও ৫৫টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে।