মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সকাল ছয়টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, লালবাগ, রমনা, মতিঝিল, উত্তরা, ওয়ারী, তেজগাঁও, মিরপুর ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৫৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৮১৪টি ইয়াবা বড়ি, ১৪৩ গ্রাম হেরোইন, আট বোতল ফেনসিডিল, পৌনে দুই কেজি গাঁজা ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অভিযানে ডিএমপি ও ডিএমপির গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালায়।