মাদকবিরোধী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাগারের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা অংশগ্রহণ করেন। পরে পাঠাগারে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু রায়হান। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|