মাদকবিরোধী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে ফার্মগেট এলাকায় গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উদ্যোগে এ স্টিকার লাগানো হয়। ‘জীবনকে ভালোবাসুন, মাদককে পরিহার করুন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অভিযান) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, পরিচালক চিকিৎসা ও পুনর্বাসন কে এম তারিকুল ইসলাম, অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া, মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা, সহকারী পরিচালক (উত্তর) খোরশিদ আলম, বিআরটিএর উপপরিচালক মাসুম আলম প্রমুখসহ ৭২ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। কর্মসূচি সম্পর্কে মুকুল জ্যোতি চাকমা বলেন, মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে সারা দেশে সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।