মাদকবিরোধী অভিযানে ২২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে মাদক সেবন এবং বাকিদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ডিএমপি নিউজে বলা হয়েছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২২০ গ্রাম গাঁজা, ১ হাজার ১৭৫টি ইয়াবা বড়ি, ৫০ পুরিয়া হেরোইন, ৭২টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।