মাদকসংশ্লিষ্টতার অভিযোগে ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিঞা ও শাহপুর ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

মাদক কারবারিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার দুপুরে তাঁদের প্রত্যাহারের পর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, জীবননগর থানার শাহপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহিদুজ্জামানের বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ জন্য তাঁকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া টিম লিডার হিসেবে অধস্তন কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় জীবননগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে।