মাদকসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী থেকে বিদেশি মদ, ফেনসিডিলসহ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনসুর আহম্মদ উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড (পৈথারা) আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৈথারা গ্রামের মনসুর আহম্মদের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর ঘরে ১৫ বোতল ফেনসিডিল ও দুই বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
ফুলগাজী থানার ওসি হারুনর অর রশিদ জানান, মনসুর আহম্মদকে জেলহাজতে পাঠানো হয়েছে।